আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ২৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৬ আগস্ট) এসব মালামাল আটক করা হয়। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির কাকডাঙ্গা, ঘোনা, সুলতানপুর, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, তলুইগাছা, মাদরা, কালিয়ানী ও হিজলদী বিওপির টহলদল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০ বোতল ভারতীয় মদ, বিভিন্ন ব্র্যান্ডের ৫২টি ভারতীয় মোবাইল ফোন, শাড়ি, কাপড় ও ওষুধ সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৫ লাখ ৫১ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে, যাতে ভবিষ্যতে চোরাচালান আরও কার্যকরভাবে রোধ করা যায়।

