Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ২ ইলিশ বিক্রি হলো সাড়ে ১১ হাজার টাকায়

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়েছে দুই বিশাল আকৃতির রানি ইলিশ। মাছ দুটি শনিবার (২৩ আগস্ট) দুপুরে নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে সাড়ে ১১ হাজার টাকায়।

জানা গেছে, লক্ষ্মীপুর জেলার রামগতির জেলে মো. বাহার উদ্দিন ভোর রাতে মেঘনা নদীতে জাল ফেলেন। জাল তোলার পর বেশ কিছু ছোট ও মাঝারি আকারের ইলিশের সঙ্গে ধরা পড়ে দুটি বিশাল রানি ইলিশ। পরে তিনি মাছগুলো নিয়ে যান চেয়ারম্যান ঘাটের আল্লার দান মৎস্য আড়তে। সেখানে মাছ দুটি নিলামের মাধ্যমে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী ফজল ভাণ্ডারী।

ফজল ভাণ্ডারী জানান, “দুটি ইলিশের মোট ওজন সাড়ে ৫ কেজি। আমি সেগুলো ১১ হাজার ৫০০ টাকায় কিনেছি। ঢাকায় একটি পার্টির কাছে মাছ দুটি পাঠানো হবে। মৌসুমে এতো বড় ইলিশ খুব একটা দেখা যায় না। আশা করছি ভালো দাম পাবো ইনশাআল্লাহ।”

আড়তের মালিক মো. আকবর বলেন, “সাগর এখন উত্তাল। অনেক জেলে মাছ পাচ্ছেন না, অনেকে আবার ভালো মাছ পাচ্ছেন। এখন বাজারে মাছের সংকট চলছে, তাই বড় মাছ পেলে দামও ভালো পাওয়া যাচ্ছে।”

জেলে মো. বাহার উদ্দিন বলেন, “জাল ফেলছি, আল্লাহর রহমতে দুইটা বড় ইলিশ পাইছি। ভালো দামে বিক্রি করতে পারছি, আলহামদুলিল্লাহ আমি খুশি।”

হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, “সরকারি নিষেধাজ্ঞা ও সংরক্ষণমূলক পদক্ষেপের ফলে নদীতে বড় ইলিশের সংখ্যা বাড়ছে। এভাবে চললে জেলেরা আরও বড় বড় মাছ পাবে এবং এর সুফল তারা পাবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।