সাইফুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুগন্ধা নদীর হঠাৎ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা চর সাধুকাঠি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্দুস সালাম মাঝি, দেহেরগতি ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা এরশাদ হুসাইন, সাধারণ সম্পাদক ইদ্রিস হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

