Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নদীতে গোসল করতে গিয়ে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃ/ত্যু

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী সজীব (১৮) আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের পুত্র। আজ থেকে চার বছর আগে সজীব বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন।

দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয় গ্রামবাসী শেখ স্টুডিও’র মালিক শেখ জাহিদুল ইসলাম ভারতের সীমান্ত এলাকায় তার সন্ধান পান। শেখ জাহিদুল ইসলাম নিজ খরচে তাকে ভারতের শিমুল তলী বর্ডার এলাকা থেকে বিজেপির মাধ্যমে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং এরপর থেকে তিনি সজীবের দেখাশোনা ও যাবতীয় খরচ বহন করছিলেন।

সজীবের মৃত্যুতে শেখ জাহিদুল ইসলাম গভীর শোক ও হতাশা প্রকাশ করে বলেন, আমি তাকে উদ্ধার করে এনে একটি নিরাপদ জীবন দিতে চেয়েছিলাম। তার এই আকস্মিক মৃত্যু আমার জন্য একটি বড় ধাক্কা।

তিনি আরও বলেন, সে আমার পরিবারেরই একজন সদস্যের মতো ছিল। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে দেন এবং জান্নাতবাসী করেন, আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।