Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)


“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।

রবিবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম। সানোফি ফাউন্ডেশনের অর্থায়নে, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার-এর সহযোগিতায় এবং উত্তরনের বাস্তবায়নে কেয়ার প্রকল্পের উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে মূল নিবন্ধ পাঠ করেন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হোসেন মুন। সভাপতির বক্তব্যে ডা. মো. সাইফুল ইসলাম বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর ৬ মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ এবং এরপর দুই বছর পর্যন্ত বাড়তি খাবারের পাশাপাশি দুধ চালিয়ে যেতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।