Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ওএমএসের আওতায় ২৪ টাকায় আটা বিক্রি শুরু

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

সারা দেশের ন্যায় বাগেরহাটের কচুয়ায়ও ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) আওতায় ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কচুয়া বাজার সংলগ্ন কর্মকারপট্টিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সৈয়দা সানিয়া আক্তার, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক রিপন আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ও ওএমএসের ট্যাগ অফিসার রায়হান হোসেন, ওএমএসের ডিলার মো. রবিউল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সৈয়দা সানিয়া আক্তার জানান, কচুয়া উপজেলায় মোট ৪টি স্থানে (কচুয়া, লড়ারহাট, বাঁধাল ও সাইনবোর্ড বাজারে) ডিলারের মাধ্যমে আটা বিক্রি শুরু হয়েছে। প্রতিজন সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে, অর্থাৎ ১২০ টাকায় কিনতে পারবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. আলী হাসান বলেন, “ভোক্তাদের স্বস্তি দিতেই সরকার নির্ধারিত মূল্যে আটা বিক্রি শুরু করেছে। কচুয়ার মানুষ শান্তিপূর্ণভাবে এই কার্যক্রমে অংশ নেবে বলে আমরা আশাবাদী। তবে কোনো ডিলার অনিয়ম বা দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।