Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে জাতীয়বাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, মৎস্যজীবি দলের সভাপতি সফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান, মনিরুল ইসলাম সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুরে সদর বাজার জামে মসজিদে দলের সমৃদ্ধি ও সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মসজিদের ঈমাম ও প্রভাষক বাকী বিল্লাহ। দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, জাহিদুল ইসলাম বাবু, সাবেক ব্যাংকার শাহজান আলী, বেঞ্জু, শিক্ষক-ছাত্রসহ নানা শ্রেণিপেশার মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।