Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অ্যান্টিভেনম না পেয়ে শিশুর মৃত্যু, বোন হাসপাতালে চিকিৎসাধীন

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে সাপের কামড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আক্রান্ত তার আট বছরের বোন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুর নাম আজিম (৩) এবং আহত বোনের নাম হালিমা খাতুন (৮)। তারা চার ভাই-বোনের মধ্যে বড়।

 

শিশুদের মামা রমজান আলী জানান, রাত ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় আজিম ও হালিমার চিৎকারে পরিবারের ঘুম ভেঙে যায়। ঘরের আলো জ্বালালে তারা একটি বিষাক্ত সাপ দেখতে পান। দ্রুত দুই শিশুকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে অ্যান্টিভেনম না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

 

হাসপাতালের দূরত্ব ভেবে পরিবারের সদস্যরা পথিমধ্যে চালকিডাঙ্গা গ্রামের এক ওঁঝার কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসার অভাবে আজিমের মৃত্যু হয়। পরে হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. আফসার আলী জানান, হালিমা বর্তমানে শঙ্কামুক্ত। তবে তাকে আগামী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনে তার জন্য ১০টি অ্যান্টিভেনম প্রস্তুত রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।