Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিওনের কাছে থাপ্পড় খেলেন অধ্যক্ষ আবু জাফর

যশোর প্রতিনিধি 
সেপ্টেম্বর ২, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

পিওনের কাছে থাপ্পড় খেয়েছেন যশোরের চৌগাছা উপজেলার জেসিবি আর্দশ কলেজের অধ্যক্ষ আবু জাফর। এতে কলেজের শিক্ষক-কর্মচারিসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোপনে গোপনে শিক্ষক-কর্মচারিদের অনেকে বেশ খুশি হয়েছেন। সবাই বলছেন, যেমন অধ্যক্ষ, তেমনই তিনি উপযুক্ত শিক্ষা পেয়েছেন।

জানা গেছে, যশোরের চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামে জেসিবি আদর্শ কলেজ অবস্থিত। কলেজটি এমপিওভুক্ত হয়েছে ২০১৯ সালে। আবু জাফর কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ওই কলেজে অধ্যক্ষের পরিবারের অনেকে চাকরি করেন। অনেকটা বলা যায় এটা আবু জাফরের পারিবারিক প্রতিষ্ঠান। তাই অধ্যক্ষ ধরাকে সরা জ্ঞান করেন না। আবু জাফর চৌগাছা প্রেসক্লাবের সভাপতি।

 

সেইজন্য মূলত তার এত ক্ষমতার দাপট। কলেজে কর্মচারিদের তিনি মানুষই মনে করেন না। সবার সাথে যাচ্ছে তাইভাবে দুর্ব্যবহার করেন। কয়েকদিন আগে এইচএসসির ভূগোলের ব্যবহারিক পরীক্ষার দিনে পিওন আসাদুলের সাথে অমানুষিক ব্যবহার করেন অধ্যক্ষ। আসাদুল শারীরিকভাবে অসুস্থ তারপরও তাকে পাঁচবার চারতলায় উঠান। ওইদিন বিকালে শিক্ষকদের নাস্তা দেয়ার মত একটি সামন্য ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ আসাদুলের সাথে খুবই খারাপ ব্যবহার করেন ও তার গায়ে হাত তোলেন। আসাদুল সহ্য করতে না অধ্যক্ষকে কয়েকটি থাপ্পড় মারেন। বিষয়টি জানতে পেরে অধ্যক্ষের ভাতিজা কলেজের বাংলার প্রভাষক আসাদুলকে বেধড়ক পিটায়। ওই ঘটনায় আসাদুল কলেজের গভার্নিংবডির সভাপতি কাছে অভিযোগ করেছেন।

 

ভুক্তভোগী আসাদুল বলেন, প্রথমে স্যার আমাকে খাপ্পড় মারেন। সারাদিন ডিউটি শেষে বিকালে তিনি খুবই ক্লান্ত ছিলেন। কাজের চাপে দুপুরে খাওয়ারও সুযোগ হয়নি। তাছাড়া স্যার প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেন তার মত কর্মচারিদের সাথে। সবমিলে মাথায় কাজ করেনি। স্যার আমাকে থাপ্পড় মারলে তিনিও স্যার কয়েকটি থাপ্পড় মারেন। তবে, স্যারের ভাতিজা তাকে অনেক মেরেছে। তিনি কলেজের গভার্নিংবডির সভাপতি কাছে অভিযোগ করেছেন।

 

এ বিষয়ে অধ্যক্ষ আবু জাফর বলেন, কলেজে সামান্য একটি বিষয় নিয়ে ভুল বোঝাবোঝি হয়েছে। সেটা তেমন কিছু নয়। সব ঠিক হয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।