নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কচুয়া উপজেলা বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখার আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি কচুয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কচুয়া জিরো পয়েন্টে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন।
সভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সিরাজ, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমিশনার মাহাবুবুল হক টুটুল, সাবেক সেক্রেটারী আইয়ুব আলী মোল্লা বাবু, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শেখ হুমায়ুন কবিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

