Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় সংকল্প

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার তেরখাদায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান নেতারা। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তেরখাদা-রূপসা-দিঘলিয়া আসনে ধানের শীষ প্রতীকে কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে সমর্থন জানিয়ে তাঁকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু। উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী-এর সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব এফএম হাবিবুর রহমান-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোল্লা এনামুল কবির।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আনিসুর রহমান, মল্লিক আব্দুস সালাম, জেলা উলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফারুক হোসাইন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ শেখ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মোল্লা মাহাবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবির, মিল্টান হোসেন মুন্সি ও মোল্লা গাউসুর রহমান।

অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সোহাগ মুন্সী ও শামীম আহমেদ রমিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, কৃষক দলের রাজু চৌধুরী ও সাবু মোল্লা, মহিলা দলের কোহিনুর বেগম, ওলামা দলের হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মৎস্যজীবী দলের মো. লতিফ মোল্লা, এবং জাসাস নেতা তারেক রেজা।

সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শপথ নেন—আন্দোলনের মাঠে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্বের নির্দেশে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।