Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় জাল সনদে চাকরির, তদন্ত শুরু

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরের বীরজয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান ও সরকারি শিক্ষক মো. বাবুল আকতারের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে তাদের সনদের তদন্ত শুরু করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের সনদ চেয়ে গতকাল বুধবার চিঠি পাঠিয়েছে শিক্ষা কর্মকর্তা।

জানা যায়, বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলীর সহযোগিতায় জীব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. কামরুজ্জামান মন্ডল ২০০৬ খ্রিস্টাব্দের পাশ করা ৪১২৬১৩২৭ রোল নাম্বারের ২য় শিক্ষক নিবন্ধন সনদে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক মো. বাবুল আকতার একই খ্রিস্টাব্দের ১১২২০০৫৪ রোল নাম্বারের ভূয়া শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে দীর্ঘদিন যাবৎ চাকুরী করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সহযোগিতায় এখন পর্যন্ত তারা সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা বেতন-ভাতা উত্তোলন করে আত্মসাৎ করছেন।

এবিষয়ে জানতে চাইলে শিক্ষক কামরুজ্জামান বলেন, আমি এই বিষয়ে এখন কিছুই বলতে পারবো না। আপনার সনদ সম্পর্কে তাহলে কে বলতে পারবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটাও আমি জানিনা।

জানতে চেয়ে শিক্ষক বাবুল আক্তারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জোনাব আলী বলেন, আমি এখন পর্যন্ত চিঠি হাতে পাইনি। চিঠি পেলে নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহ আলম শেখ বলেন, অভিযোগ পাওয়ার পর ওই দুই শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদপত্র আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সনদপত্র জাল হলে তাদের বিরুদ্ধে বিধিমতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।