Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে ৬০ শিক্ষক তালিকাভুক্ত

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য ৬ বিষয়ে ৬০ শিক্ষককে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে ও বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের পরিচালনায় এসব শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

আগামী ৭ থেকে ১২ সেপ্টেম্বর ঢাকায় প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

 

তালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে গণিত, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পৌরনীতি ও নাগরিকতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে যশোর, খুলনা, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট ও কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন।

 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, অনলাইনে আবেদন যাচাইয়ের মাধ্যমে শিক্ষকদের মনোনীত করা হয়েছে এবং তারা ঢাকার কর্মশালায় অংশগ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।