Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে সাপের কামড়ে এক নারীর মৃ/ত্যু

পটুয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে সাপের কামড়ে কৃষ্ণ রানি অনিমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ২ নং বাঁধঘাট এলাকার নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

মৃত কৃষ্ণ রানি অনিমা ওই এলাকার স্বপন কুমার শীলের স্ত্রী। স্বপন কুমার শীল স্থানীয়ভাবে ফটোস্ট্যাট ও কম্পিউটারের ব্যবসা করেন। তাদের একমাত্র মেয়ে ঔশি মনি ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

স্বামী স্বপন কুমার শীল জানান, সকাল সাড়ে ১০টায় দিকে আমার স্ত্রী রান্নাঘরে ভাত রান্না করছিলেন। হঠাৎ চিৎকার শুনে সেখানে দৌড়ে যায়। এ সময় অনিমা জানান, তাকে সাপে কেটেছে। সঙ্গে সঙ্গে আমি তার ক্ষতস্থানের উপরে কাপড় বেঁধে দিই এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার বলেন, সাপে কাটা রোগীকে বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে আনা হয়। স্বজনরা জানিয়েছেন, রান্না করার সময় তাকে সাপে কাটে। তবে সাপ তারা সরাসরি দেখতে পাননি। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্ত সংগ্রহ করেছি। এরপর চিকিৎসক ডা. মশিউর রহমান এসে এন্টিভেনম দেওয়ার নির্দেশ দেন। আমরা তা প্রয়োগও করেছি। চিকিৎসা দেওয়া সত্ত্বেও কৃষ্ণ রানি অনিমাকে বাঁচানো যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।