Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর যুব বিভাগের দেহেরগতি ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা

বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের দেহেরগতি ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেহেরগতি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হুদা, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি ফাইজুল হক সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি, সেক্রেটারি এবং ওয়ার্ড জামায়াত নেতৃবৃন্দ।

ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: মুহাম্মদ মাকসুদুল হক শাহিদ – সভাপতি ,হাফেজ মুমিনুল ইসলাম – সহ-সভাপতি ,মো. আশিক আকন – সেক্রেটারি ,মো. আল-আমীন – বাইতুল মাল সম্পাদক ,মো. নাঈম ইসলাম – প্রকাশনা সম্পাদক ,মো. ছিফাতুল্লাহ – প্রচার সম্পাদক ,মো. রবিউল ইসলাম – ক্রীড়া সম্পাদক । অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির প্রতি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও ইসলামী আন্দোলনের আদর্শে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।