Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যাক্তিকে ১ লাখ টাকা জ’রিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে দুই ব্যাক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যাক্তিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হাকিম এর পুত্র আমীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইলিয়াস মিয়ার পুত্র সাজিদ মিয়া। অভিযানকালে মনতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কাশিমপুর পুলিশ ফাড়ির একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।