Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ বাহুবলে ১৬ ডা’কাতি মামলার আ’সামি জামালের ম/রদেহ উ’দ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কু*পিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তা*ক্ত মরদেহ উদ্ধার করে।

নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কু*পিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, ডাকা*তি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যা*কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।