Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুশতাক হ/ত্যা, অভিযুক্ত হাফিজের তিনদিনের রি’মান্ড

এ.কে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এ.কে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লাশ উদ্ধারের ঘটনায় জমিয়তের অন্য গ্রুপের নেতা গ্রেফতার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাফিজকে দিরাই জোনের আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের বিচারক এসএম শেফায়েত সালাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিন দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক আকবর হোসেন।

উল্লেখ্য, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুর এলাকার শ্যামনগর পুরাতন সুরমা নদীতে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় গত রবিবার মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করলে সিলেট শহর থেকে মাওলানা আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।