Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক সড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেল সং/ঘর্ষে নি’হত ২

এ.কে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

এ.কে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের জয়কলস এলাকায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, জারিকারক জমিরুল হক জুয়েল মিয়া (৩৫) ও মো. শবদর আলী (৩৬)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি নিয়ে মোটরসাইকেলযোগে জগন্নাথপুরে যাচ্ছিলেন জমিরুল হক জুয়েল ও শবদর আলী। বেলা সাড়ে ১১টার দিকে জয়কলস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল মিয়া। গুরুতর আহত অবস্থায় শবদর আলীকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুতে জেলা প্রশাসন সুনামগঞ্জ এর পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।