Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে দুই কর্মচারীর মর্মান্তিক মৃ/ত্যুর বিচার, চালকের দৃষ্টান্তমূলক শা’স্তির দা’বী

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারীর মর্মান্তিক মৃত্যুর বিচার ও ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে নিহতদের সহকর্মীরা অংশ নেন এর আগে গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মো. জমিরুল হক জুয়েল (৩৫) এবং মো. সবদর মিয়া (৩৮)। তারা দু’জনেই সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন।

তাদের অকাল মৃত্যুতে জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আমীন, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম আমিন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মৌসুমী চক্রবর্তী, মো. সিরাজ মিয়া, প্রসেস সার্ভার জ্যোতির্ময় সরকার কেশব প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা তাদের সহকর্মীদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় বক্তারা বলেন, জুয়েল এবং সবদর ছিলেন আমাদের পরিবারেরই সদস্য। তাদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা অবিলম্বে ঘাতক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক চালককে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় আমরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার রায়, শাহীনূর রহমান, খাদিজা বেগম, পিন্টু চন্দ্র দাস, ইমাম হোসেন, রাহুল তালুকদার, সজল তালুকদার, রেজ্ওয়ানুল হক রাজা, সিদ্ধার্থ শংকর রায় চৌধুরী প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।