Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১৩

খাগড়াছড়ি প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাপমারা পুলিশ চেকপোস্ট পার হয়ে পাহাড়ি ঢাল নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ১৩ জন গুরুতর আহত হন।

নিহতরা হলেন দীঘিনালার কবাখালী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. আব্দুল রাজ্জাক (৭২) ও চৌধুরী পাড়ার বিন্দু কুমার চাকমার ছেলে অনিল চাকমা (৩৫)।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস কর্মীরা দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, বাসটির নিচে আরও হতাহতের আশঙ্কা ছিল, তবে উদ্ধার অভিযান শেষ হয়েছে।

মাটিরাঙ্গা সদর থানার এসআই সুমন আহমেদ বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। উদ্ধার তৎপরতা শেষ হয়েছে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।