বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে কমিটি ঘোষণা করেন উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার ও সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি আল-আমিন কিশোর।
নতুন কমিটিতে মো. জাহাঙ্গীর হোসেন ঘরামী সভাপতি এবং মো. খালেদ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মিজানুর রহমান (নান্টু রাঢ়ী) সিনিয়র সহ-সভাপতি, রেজাউল করিম কোতয়াল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাবু মোল্লাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির প্রধান ভিত্তি হলেও কৃষকরা ন্যায্য মূল্য ও প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত। কৃষক দলের নেতারা কৃষকের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। এতে বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মহাসিন আলমসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

