Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে আবিদ ইসলাম প্রতীক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বগাদানা ইউনিয়নের গুনক গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার রাত দশটার দিকে নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, প্রতীক সোমবার সন্ধ্যায় শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত দশটার দিকে সোনাগাজী মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার বিকেলে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।