Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ পরিচয়ে ১৪৫ ভরি স্বর্ণ ডাকাতি: পুলিশ সদস্য, সাংবাদিক ও কৃষক লীগ নেতা আটক

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ দেওয়ান সৌরভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ পরিচয়ে ১৪৫ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় পুলিশ সদস্য, সাংবাদিক ও কৃষক লীগ নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর বিকেলে স্বর্ণ ব্যবসায়ী দুই ভাই ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে যাচ্ছিলেন। এসময় পুলিশের পোশাক পরিহিত পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র বাস থামিয়ে তাদের নামে মাদক মামলা রয়েছে জানিয়ে প্রকাশ্যেই হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের চোখ বেঁধে মারধর, ভয়ভীতি প্রদর্শন করে ১৪৫ ভরি ৮ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল, নগদ টাকা, দুটি এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র লুট করে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় ফেলে যায়।

 

পরে ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কাফরুল এলাকা থেকে প্রথমে ডাকাতদলে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসের ড্রাইভার মো. জাকির হোসেন (৩৮)–কে গ্রেফতার করে ডিবি পুলিশ। একই ভবনের অপর তলায় অভিযান চালিয়ে মো. আক্তারুজ্জামান মুন্সী (৪৩)–কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ডাকাতির ৪৩ ভরি ১ আনা স্বর্ণ, ২টি হ্যান্ডকাফ, ২টি ওয়াকিটকি, পুলিশের তিন সেট পোশাক ও ডাকাতিতে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস।

 

জাকির ও আক্তারুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর শাহ আলী এলাকা থেকে মো. রমজান (৩৫)–কে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ ভরি ৮ আনা স্বর্ণ, স্বর্ণ মাপার স্কেল, মাই টিভির পরিচয়পত্র ও স্বর্ণ বিক্রির ৫ লাখ টাকা। এরপর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয় মো. রমজান আলী (৪০)–কে। তার হেফাজত থেকে উদ্ধার হয় ১৩ ভরি ৭ আনা স্বর্ণ ও বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা।

 

জিজ্ঞাসাবাদে রমজান জানায়— ডাকাতিকৃত স্বর্ণের ১৪ ভরি মিরপুর বড়বাগ এলাকায় ‘ইসলাম জুয়েলার্স’–এর মালিক মো. ইসমাইল হোসেনের কাছে বিক্রি করা হয়েছে। পরে তার দোকান থেকে উদ্ধার করা হয় ৬ ভরি ১৪ আনা স্বর্ণ এবং তাকেও গ্রেফতার করে পুলিশ।

মোট উদ্ধারকৃত মালামাল:

স্বর্ণ: ৯৪ ভরি ১৪ আনা

নগদ টাকা: ১৩ লাখ ৫০ হাজার টাকা

মোবাইল ফোন: ৭টি

পুলিশি পোশাক: ৩ সেট

হ্যান্ডকাফ: ২টি

ওয়াকিটকি: ২টি

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আক্তারুজ্জামান মুন্সী ঢাকার স্পেশাল ব্রাঞ্চে কর্মরত সাব-ইনস্পেক্টর (যার বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে)। গ্রেফতার রমজান আলী মানিকগঞ্জের রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং রমজান মাই টিভির শাহ আলী থানা প্রতিনিধি।

পুলিশ জানিয়েছে— পলাতক আরও একজন সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে। একইসঙ্গে বাকি ডাকাতিকৃত স্বর্ণ উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।