Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের সরিষাবাড়িতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়িতে চুরি করতে গিয়ে লিপি খাতুল (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে চোর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূ কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তাঁর স্বামী ঢাকার মোহাম্মদপুর র‍্যাব-২ এ কর্মকরত আছেন। গৃহবধূ উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, গতকাল রাতে গৃহবধূ লিপি খাতুন তার মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। আজ ভোরের দিকে চোর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় চোর। পরে আজ সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধুর মদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে।মরদেহ থানায় আনা হয়েছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতিও চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।