Nabadhara
ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর গোপালগঞ্জ মহাসড়কে বাস-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩

MEHADI HASAN
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাতিলাখালীতে নাজিরপুর টেকনিক্যাল কলেজের সম্মুখ ভাগে আজ শুক্রবার বিকেল ৪ ঘটিকার দিকে পিরোজপুর টু শৈলদাহ রুটে চলমান লোকাল বাস মায়ের আশীর্বাদ নামক সৈকত ট্রাভেলস্ পরিবহনের গাড়ির সাথে স্হানিয় একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মটর সাইকেলে থাকা তিন জন যুবক গুরুতর আহত হয়।আহতদের নাজিরপুর স্বাস্হ্যকমপ্লেক্স এ নিয়ে আসলে প্রাথমিক চিকৎসা দিয়ে তাদের তিনজন কেই খুলনাতে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক ।

আহতদের মধ্যে তিনজন হলেন স্হানিয় ফজর আলীর ছেলে মেহেদী(১৯)সবুজ (২০)সাতকাছেমিয়া নিবাসী ছিদ্দিক মোল্লার ছেলে এবং অন্যজন হলেন রাকিব(২০)। স্থানিয়দের ভাষ্য মতে আহতরা একটি মটর সাইকেলে  ৩ জন ছিল। তারা বিশ্ব রোডে খুবদ্রুত তার সাথে গাড়ি চালাচ্ছিল।গাড়ি চলমান অবস্হায় তারা পাতিলাখালী নব নির্মীয়মাণ পলিটেকনিক কলেজের সম্মুখে প্রথমে একটি বাস অতিক্রম করলেও পরবর্তিতে লোকাল বাসের সাইডে চলে গেলে সৈকতট্রাভেস্ মায়েরআশীর্বাদ বাসের সামনে আঘাত করে এবং মটর বাইকে থাকা তিনজন যুবকই গুরুতর আহত হয় পরবর্তিতে স্থানিয় লোকজনের সহযোগিতায় তাদেরকে নাজিরপুর উপজেলা স্বাস্হ্যকমপ্লেক্স এ নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনাতে তিনজনকে-ই রেফার্ড করা হয়।

নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিবেশ নিয়ন্ত্রনে আনেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।