Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা

MEHADI HASAN
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অসচ্ছল বীরমুক্তিযোদ্ধা আবাসন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উক্ত কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

এ সময়  উক্ত কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, সদস্য উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া ঘর পাচ্ছেন এমন অসচ্ছল ১২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন, এরা হলেন বীর মুক্তিযোদ্ধা  মোঃ টুকু কাজী, শ্রীবাস পাড়ই, আলি আহম্মদ কাজী, আব্দুল ওহাব মোল্লা, প্রফুল্ল কুমার বিশ্বাস, মোঃ নওয়াব আলী মিয়া, মোঃ আবুল খায়ের শেখ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নওশের আলী সিকদার, শেফালী বেগম, জালাল উদ্দিন ভূইয়া, শেখ সিরাজুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।