Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে হঠাৎ তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, রোগীদের সেবার মান ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা যথাযথ চিকিৎসা, ওষুধসহ প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রতিটি উপজেলা পর্যায়ে ১০১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যার ব্যবস্থা করা হবে। এতে কিডনি রোগীদের মাসের পর মাস ডায়ালাইসিসের জন্য সিরিয়ারে অপেক্ষা করতে হবে না।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো হলে সাধারণ মানুষ নিজ এলাকার কাছেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।

এ সময় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবস্থিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ইনস্টিটিউটের কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও ভাবনাচিন্তার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ফোন করে জয়পুরহাটে সম্ভাব্য মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের বিষয়ে আলোচনা করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, জয়পুরহাটে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশ রয়েছে।

পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে জয়পুরহাটের জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ জেলা ও উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।