Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়: আবদুল আউয়াল মিন্টু ভোটের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করার আহ্বান

ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনি কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মিন্টু বলেন, “স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। দেশ ও জাতির কল্যাণে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠনের প্রত্যাশা করছি। মহান মুক্তিযুদ্ধ ছাড়া দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, দাগনভুঁঞা ও সোনাগাজীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সেচ, কৃষি, খাল খনন, পাবলিক টয়লেট, শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা-ঘাটের উন্নয়নের ঢল নামবে। চরাঞ্চলে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিনের সভাপতিত্বে, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু পরিচালনায়। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সাবেক উপজেলা কমান্ডার খুরশিদ আলম, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুরনবী, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আহমদ করিম ও একেএম সলিম উল্যাহ প্রমুখ।

সভায় অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।