তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা–১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীকের পক্ষে একটি নির্বাচনী সমাবেশ তালা বিদে হাইস্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস।
উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আলি হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, সাধারণ সম্পাদক এসকে ফারুক হোসেন এবং মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার কাছে সব শ্রেণীর মানুষ নিরাপদ। আমি কোনো হিন্দু ধর্মের মানুষকে কখনোই অত্যাচারিত হতে দেব না। বিগত সময়ে আমি তার প্রমাণ রেখেছি। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”

