Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পায়রা বন্দরের ব্রিজে সাটারিং সিঁড়ি ভেঙে শ্রমিক নিহত, আহত ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের একটি নির্মাণাধীন ব্রিজে সাটারিংয়ের সিঁড়ি ভেঙে এক শ্রমিক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মোহাম্মদ রাসেল (৩২) টিয়াখালী ইউনিয়নের আনজু পাড়া গ্রামের নাসির শিকদারের ছেলে। আহতরা হলেন রঞ্জু (৩৫), রাকিবুল (৩৫) ও আলম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজ নির্মাণকাজ চলাকালে সাটারিংয়ের সিঁড়ি ভেঙে পড়লে শ্রমিকরা নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রঞ্জু ও রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আলম কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময়ের জন্য চীনা নাগরিকদের অবরুদ্ধ করে রাখেন। পরে পায়রা বন্দরের প্রশাসনিক কর্মকর্তারা তাদের উদ্ধার করে প্রশাসনিক কার্যালয়ে নিয়ে যান।

দুর্ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।