Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জ স্কুল মাঠে স্বতন্ত্র প্রার্থীর জনসভা জনসমুদ্রে পরিণত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর–৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কলস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন রাজগঞ্জকে উপজেলায় রূপান্তর, ভবদহ সমস্যার স্থায়ী সমাধান এবং ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার বিকেলে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্ধারিত জনসভা শেষ পর্যন্ত বিশাল সমাবেশে রূপ নেয় বলে আয়োজকরা জানান।

দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কলস প্রতীকের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন। বিকেল চারটার মধ্যে স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। জনসমাগম মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। অনেককে আশপাশের ভবন ও বাড়ির ছাদে অবস্থান নিয়ে সভা উপভোগ করতে দেখা যায়।

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও বিএনপি নেতা সহকারী অধ্যাপক কফিল উদ্দিন। যৌথভাবে সঞ্চালনা করেন মাহাবুব হাসান ফারুক ও অ্যাডভোকেট শামছুজ্জামান দীপু।

সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ঝাপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চালুয়াহাটির রবিউল ইসলাম, ওয়াদুদ হোসেন, মশিমনগরের সভাপতি আব্দুল খালেক, হরিহরনগরের গাজী আব্দুস সাত্তার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, ভোজগাতীর আব্দুস সাত্তার দফাদার, শ্যামকুড়ের সভাপতি রফিকুল ইসলাম, খেদাপাড়ার সাধারণ সম্পাদক আজিবর রহমান, মতুয়া সংগঠনের নেতা হরিচাঁদ মল্লিক ও প্রদীপ বিশ্বাসসহ স্থানীয় নেতারা।

বক্তারা এলাকার অবকাঠামো উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।