পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী–১ (সদর–দুমকি–মির্জাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। মোট ১৬৩টি কেন্দ্রের মধ্যে শতাধিক কেন্দ্রের ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেকটা এগিয়ে।
পটুয়াখালী–২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত শফিকুল ইসলাম মাসুদ ১১৫টির মধ্যে ৯৮টি কেন্দ্রের ফলাফলে ৮৩ হাজার ৮১২ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন।
পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বড় ব্যবধানে এগিয়ে। গলাচিপার ৮০টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে তার প্রতীক ‘ট্রাক’ পেয়েছে ৭৩ হাজার ৯৩৪ ভোট।
পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ) ৩৭টি কেন্দ্রের ফলাফলে ৩৫ হাজার ৮২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান (হাতপাখা) পেয়েছেন ১৭ হাজার ২২৯ ভোট। এছাড়া জহির উদ্দিন আহমেদ (দেয়ালঘড়ি) পেয়েছেন ৮ হাজার ৩১৯ ভোট এবং রবিউল হাসান (ট্রাক) পেয়েছেন ১২৯ ভোট।
সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, পটুয়াখালীর চারটি আসনেই বিএনপি ও তাদের সমর্থিত প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন।

