Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৬ আসনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের জয়

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে বারোটায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত প্রার্থী মাওলানা মো. মাহামুদুন্নবী তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট।

এছাড়া মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট, মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪৪ ভোট এবং গণধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন সানু পেয়েছেন ১৩৭ ভোট।

আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৩টি। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বাকেরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬০,০৫৫ জন, মহিলা ভোটার ১,৫৫,৫৩৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।