Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের সব সংসদীয় আসনে বিএনপির জয়

জামালপুর প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনের সবগুলোতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী ফলাফল ঘোষণা করেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী, পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির এ.ই সুলতান মাহমুদ বাবু ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: ছামিউল হক ফারুকী পেয়েছেন ৬২ হাজার ৪৩৪ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: মজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট।

জামালপুর-৫ (সদর উপজেলা) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।

ফলাফল অনুযায়ী, জামালপুর জেলার পাঁচটি আসনের সব নির্বাচিত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর, যার মধ্যে দুই জন আগে সংসদ সদস্য ছিলেন, বাকি তিনজন প্রথমবারের মতো সংসদে প্রবেশ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।