Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ: বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদের নেতা এম রশিদুজ্জামান মিল্লাত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাকে নির্বাচিত করায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই বিজয় সাধারণ মানুষের বিজয়।”

তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি জোটবদ্ধ হয়ে বিএনপির বিজয়কে কলঙ্কিত করার ষড়যন্ত্র করছে। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাতেও এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “সারাদেশে জামায়াতের নেতাকর্মীরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তাই আমাদের নেতাকর্মীদের অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো অপশক্তি আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে না পারে।”

বিজয়ের পর নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।