তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতের আঁধারে মো. ভূট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তার মাথায়, বাড়ির সামনে।
ভুট্টু ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে তাকে রাস্তায় একা অবস্থায় দেখা যায়। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডের পেছনে মাদক সংশ্লিষ্ট কারণ থাকতে পারে।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডটি এলাকায় শোক ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। পুলিশ অভিযান ও তদন্ত অব্যাহত রাখছে।

