Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে ওএমএস চাল বিতরণে ওজন ঘাটতির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সরকার পরিচালিত ওএমএস কর্মসূচির চাল বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাল বিতরণের সময় স্থানীয় বাসিন্দা সৈয়দ মো. সোহেল এ অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, প্রতিজনের জন্য নির্ধারিত ৫ কেজি চালের পরিবর্তে ৪০০ থেকে ৬০০ গ্রাম পর্যন্ত কম দেওয়া হচ্ছে। কয়েকজন সুবিধাভোগী ওজন নিয়ে সন্দেহ প্রকাশ করলে ঘটনাস্থলে চাল মেপে ঘাটতির বিষয়টি ধরা পড়ে বলে দাবি করেন তিনি।

সৈয়দ মো. সোহেল বলেন, “এলাকার লোকজন জানায় চাল কম দেওয়া হচ্ছে। পরে আমি নিজে মেপে দেখি জন প্রতি ৪০০ থেকে ৬০০ গ্রাম কম রয়েছে। বিষয়টি জানতে চাইলে ডিলার আমার সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং হুমকি দেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ওএমএস ডিলার লিটন খান একজন সাবেক কাউন্সিলর। তবে বিতরণ কার্যক্রম তার ভাই রফিক খান তদারকি করছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

এ বিষয়ে বক্তব্য জানতে লিটন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব বলেন, অভিযোগটি তিনি জেনেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কোনো অবস্থাতেই নির্ধারিত ওজনের কম চাল বিতরণ করা যাবে না।

উল্লেখ্য, খাদ্য অধিদপ্তর-এর নির্দেশনা অনুযায়ী ওএমএস কর্মসূচিতে নির্ধারিত ওজন ও দামে চাল বিক্রি বাধ্যতামূলক। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।