Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: সৌদি আরবে লক্ষ্মীপুরের পাঁচজনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি

সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় রাত প্রায় তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামে।

নিহতরা হলেন অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির মিজানুর রহমান, তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমি, মেয়ে মোহনা ও দেড় বছরের শিশু সুবাহ। এ ছাড়া তাঁদের গাড়িচালক মোহাম্মদ জিলানী ওরফে বাবরও নিহত হয়েছেন। বাবরের বাড়ি একই উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুর পাটোয়ারী বাড়ি এলাকায়। দুর্ঘটনায় মিজানুর রহমানের আরেক মেয়ে ফাইজা আক্তার গুরুতর আহত হয়ে বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত মিজানুর রহমানের বড় ভাই ব্যবসায়ী বাহারুল আলম গণমাধ্যমকে জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আবহা শহরে হোটেল ব্যবসা করতেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। রোববার রাত প্রায় তিনটার দিকে ওমরাহ শেষে প্রাইভেট কারে বাসায় ফেরার পথে আবহা এলাকায় তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সৌদি আরবে অবস্থানরত তাঁদের মামাতো ভাই রিফাতুল ইসলামের মাধ্যমে দুর্ঘটনার খবর পরিবার জানতে পারে।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, প্রবাসে এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রশাসনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।