Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্যর হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক, টাকা চেয়ে বার্তা 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান–এর ব্যক্তিগত WhatsApp একাউন্ট হ্যাক করে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতজনদের কাছে টাকা চেয়ে বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এমপির প্রেস সচিব এ্যাডভোকেট জিন্নাহ রথি।

এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে অজ্ঞাত হ্যাকাররা এমপি আবুল হোসেন খানের ব্যবহৃত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ একাউন্টে অনধিকার প্রবেশ করে। এরপর ওই একাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতজনদের কাছে অর্থ চেয়ে বার্তা পাঠানো শুরু করে প্রতারক চক্র।

এ বিষয়ে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, তার হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক হয়েছে। কেউ যেন বিভ্রান্ত না হন এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন—এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কথাও জানান।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাকের বিষয়টি সাইবার অপরাধ দমন সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করা হয়েছে। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে হ্যাকারদের শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।

পুলিশ ও সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো বার্তা পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।