Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।

সভায় তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা ও পুলিশ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়েছে। আজকের এই সম্মান শুধুমাত্র আমাদের নয়, এটি পুঠিয়া-দুর্গাপুর উপজেলাবাসীর।” তিনি আরও বলেন, “দুর্গাপুর উপজেলায় নতুন করে পুকুর খনন বন্ধে প্রশাসনকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমরা ওয়াদাবদ্ধ।”

উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহম্মেদ, সাব-রেজিস্টার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা মৎস্য অফিসার মোহাঃ বাবুল হোসেন, শিক্ষা ও অন্যান্য সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভার মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে সংহতি ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং দুর্গাপুরে সামাজিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।