Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুর জেলার কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তানিয়া আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা. এ আর এম আল মামুন, মৎস্য অফিসার ফারজানা আক্তার, মহিলা বিষয়ক অফিসার রেবেকা ইয়াসমিন, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান এবং প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। তবে কাউনিয়া থানার ওসি বা তাঁর কোনো প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন না।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে, মাদক ও জুয়া, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের কার্যক্রমসহ নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, মাদক ও জুয়ার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও জানান, সভায় উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয়গুলো রেজুলেশনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।