Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় অবৈধ মসলা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন, ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

রংপুরের কাউনিয়ায় ভেজালবিরোধী অভিযানে প্রশাসন একটি অবৈধ মসলা কারখানা গুঁড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত ওই কারখানায় গোল মরিচে ক্ষতিকারক কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে ওজন বৃদ্ধি করা হচ্ছিল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কাউনিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুরটারী এলাকায় অবৈধ মসলা উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রমাণ পাওয়া যায়, কারখানায় ক্ষতিকারক কেমিক্যাল, খয়ের ও ময়দা ব্যবহার করে গোল মরিচের ওজন বাড়ানো হচ্ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে।

অভিযানকালে ভেজাল মসলা ব্যবসায়ী শরিফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে অবৈধভাবে তৈরি করা মসলাগুলো মাটিতে পুতে ফেলা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মো. লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও পাপিয়া সুলতানা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মশলা উৎপাদনের খবর পাওয়ার পর গোপন অনুসন্ধান চালিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।