Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

কালাই উপজেলার মডেল মসজিদ কমপ্লেক্সে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপির দলীয় নেতৃবৃন্দ ও সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি তার বক্তব্যে বলেন, এলাকায় জুয়া, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি আলু উৎপাদনসহ কৃষিখাতের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার ও আব্দুল আলীম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালাই উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি কাজী মোঃ শফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।