Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নারীরা বোঝা নয়, সম্পদে পরিণত হতে হবে — চৌধূরী নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

চৌধূরী নায়াব ইউসুফ বলেছেন, নারীদের আর সংসারের বোঝা হয়ে নয়, সম্পদে পরিণত হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তিনি বলেন, মেয়েদের এমনভাবে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে যেন তারা কারও ওপর নির্ভরশীল না থাকে এবং পুরুষরা কখনোই তাদের বোঝা মনে করার সুযোগ না পায়।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারীদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড প্রদানসহ নানা উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে সকলকে কর্মসংস্থানের আওতায় এনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ফরিদপুরসহ সাত জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার আলীয়াবাদ, ডিক্রিরচর, নর্থচ্যানেল ও চরমাধবদিয়া ইউনিয়নের ৫০ জন সুফলভোগীর প্রত্যেককে দুটি করে ছাগল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ ও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।

বক্তারা জানান, প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের প্রশিক্ষণ প্রদান, পশুর সঠিক পরিচর্যার জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে চরাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।