Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু পাশে থাকবো” — এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

এস এম জিলানী বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো।”

গত মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে এলাকাবাসী তাকে ঋণী করেছেন। পুনরায় একটি সুন্দর ধর্মীয় অনুষ্ঠানে অতিথি করে সম্মানিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও সকল ধর্মীয় আয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

এসময় তিনি কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তোলা এবং মাদকমুক্ত, আধুনিক উপজেলা বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।