Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দোল উৎসবে রঙের খেলায় মাতলো তরুণ-তরুণীরা

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)

চিতলমারীতে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ হোলি উৎসবে আবির উড়িয়ে রঙের খেলায় মেতে উঠেছেন। অনেকে ঘরোয়াভাবে স্বজন ও বন্ধু-বান্ধবদের রং লাগিয়ে দোল উৎসবে শামিল হন। আবির উড়িয়ে, রঙের খেলায় ও প্রার্থনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল উৎসব পালন করেন।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে উপজেলার গোড়া নালুয়া বাংলাদেশ কেন্দ্রীয় সেবাশ্রম মন্দিরসহ বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণকে আবির দেওয়ার পাশাপাশি নিজেরাও আবিরের রঙে রঙিন হন ভক্তরা। এখানকার তরুণ-তরুণীরা দল বেঁধে দোল উৎসব পালন করেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শাস্ত্রমতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির দিয়ে রাধা ও তাঁর সখীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। সেই আবির খেলার তিথিকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা দোল বা হোলি উৎসব হিসেবে পালন করেন। এ উপলক্ষে বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।

দোলা পূর্ণিমা উপলক্ষে গোড়া নালুয়া বাংলাদেশ সেবাশ্রমে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা থেকে হাজার হাজার ভক্ত শ্রীকৃষ্ণের পায়ে আবির ও নৈবেদ্য অর্পণ করে প্রার্থনা করতে আসেন। বড়দের পায়ে এবং ছোটদের মাথায় আবির দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানান ভক্তরা।

গোড়া নালুয়া কেন্দ্রীয় সেবাশ্রমের সভাপতি অমিয় কুমার বৈরাগী বলেন, দোল পূর্ণিমা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতির এক মিলনমেলা। রঙের এ উৎসবে মানুষের মনের কালিমা দূর হয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আমাদের সেবাশ্রমে উৎসবটি উদযাপিত হওয়ায় আমরা আনন্দিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।