Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল   
মার্চ ৪, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ গাজী (৪৫)নামে ইটভাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪মার্চ) বিকালে উপজেলার চাচই-ধানাইড় গ্রামে আগুন ব্রিকস্ নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দাউদ গাজী খুলনা জেলার পাইকগাছা উপজেলার হকলারচক গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ আগুন ব্রিকস নামে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে দাউদ গাজী ইটভাটায় পানির মোটর চালিয়ে ইট তৈরীর মাটি ভেজানোর কাজ করছিলেন। কাজ চলাকালীন সময়ে হটাৎ করে মোটর বন্ধ হয়ে যায়। এরপর তিনি ভেজা কাপড়ে মোটরের সুইচ চালু করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক ডাঃ আবুল হাসনাত তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।