Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে মনোহরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব হোসেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বদা কাজ করে যাবেন এবং মনিরামপুরের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার মসজিদ-মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, উপজেলা নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান এবং উপজেলা বায়তুল মাল সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ মোড়ল।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।