Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বালিয়াডাঙ্গীর দুই শিক্ষার্থীর সাফল্য

Link Copied!

এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁ) প্রতিনিধি

রংপুর বিভাগের সৈয়দপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বালিয়াডাঙ্গীর দুই শিক্ষার্থী সাফল্য অর্জন করে গৌরব বয়ে এনেছে। প্রতিযোগিতাটি Sharjah Charity International-এর তত্ত্বাবধানে সৈয়দপুরের জামিয়া আরাবিয়া মাদ্রাসা সৈয়দপুর-এ অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশের জয়পুরহাট, ঢাকা ও সিলেটে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার ১০ পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বালিয়াডাঙ্গী জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসা-এর হেফজ বিভাগের ছাত্র মোঃ সাব্বির আহমাদ। জানা যায়, তিনি চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের নবী হোসেনের ছেলে। এ সাফল্যের মাধ্যমে তিনি উমরাহ পালনের সুযোগ লাভ করেছেন এবং নগদ ৪০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

অপরদিকে বালিয়াডাঙ্গী জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসার আরেক ছাত্র মোঃ জুনায়েদ হাসান ৩০ পাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি রাণিশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট গ্রামের ইমরান আলির ছেলে। এ কৃতিত্বের জন্য তিনি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তরা, ঢাকার গ্র্যান্ড ভিস্তানা হোটেলে।
জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।

তাদের একাগ্র সাধনা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা চাই তারা কুরআনের আলো ছড়িয়ে দিবে সারা বিশ্বে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, দুই শিক্ষার্থীর এ অর্জনে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। আজ বিকেলে ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত সংবর্ধনা র‍্যালির আয়োজন করা হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, এ অর্জন শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফসল। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তারা দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।